সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আদর-বুবলীর নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’

 

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। জাহিদ হোসেনের পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ ও শবনম বুবলী।

নির্মাতা জানান, ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের সিনেমা। দুজন মানুষের গল্পের মধ্যেই তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্য।

জাহিদ হোসেন বলেন, ‘পুরান ঢাকা এমন একটি স্থান, যেখানে বিভিন্ন ধর্ম, জাতি, সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষের অনুষ্ঠান পালন করে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে।’

নির্মাতা জানান, আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং। আদর-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

এনএনবাংলা/