সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারালো বাংলাদেশ

 

সিলেট টেস্টে দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

তৃতীয় দিনেই ৩০১ রানের বিশাল লিড নেওয়ার পর আইরিশদের ৫ উইকেটে ৮৫ রানে থামিয়ে দিয়েছিল টাইগাররা। চতুর্থ দিনের লাঞ্চের পর বাকি উইকেটগুলো তুলে নিয়ে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বাংলাদেশের স্পিন ত্রাসে দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে থামে আয়ারল্যান্ড। তরুণ স্পিনার মুরাদ ৬০ রানে ৪ উইকেট নিয়ে ছিলেন ইনিংসের সেরা বোলার। অভিজ্ঞ তাইজুল ইসলাম ৮৪ রানে ৩ উইকেট শিকার করে তাঁকে চমৎকার সঙ্গ দেন।

আইরিশদের শেষ উইকেট নেওয়ার পর বাংলাদেশ দলের উদযাপন।

শেষ উইকেটটি নেন তাইজুলই। ব্যারি ম্যাককার্থিকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন তিনি। অন-ফিল্ড আম্পায়ার না দিলেও শান্ত রিভিউ নিলে আল্ট্রা-এজে প্রমাণিত হয় ব্যাটে সূক্ষ্ম স্পর্শ। ম্যাককার্থি ২৭ বলে ২৫ রান করেন।

এ জয়ে টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের ২৪তম এবং ইনিংস ব্যবধানে চতুর্থ জয়। দুই বছর আগে মিরপুরে প্রথম দেখায় টাইগাররা জিতেছিল ৭ উইকেটে।

এনএনবাংলা/