সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শীতের সবজির সরবরাহ বাড়ছে, কমেনি পেঁয়াজের দাম

রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কারণে অধিকাংশ সবজির দাম কমেছে। তবে পেঁয়াজের দাম এখনও কমেনি। নতুন মুড়িকাটা পেঁয়াজ আগামী সপ্তাহে বাজারে এলে দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

রামপুরা বাজারের কাঁচাপণ্য বিক্রেতা আবু ফজল জানান, নতুন পাতাসহ পেঁয়াজ আসা শুরু হয়েছে। চলতি মৌসুমের পেঁয়াজ কলি কেজি বিক্রি হচ্ছে ৮০–১০০ টাকায়। পুরনো পেঁয়াজের দাম এখনো ১১০–১২০ টাকায়।

শীতের সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগম এবং নতুন বেগুন বাজারে মিলছে স্বস্তিদায়ক দামে। ফুলকপি ৩০–৬০ টাকা[প্রতি পিস] , ও বাঁধাকপি ৫০-৬০ টাকা [প্রতি পিস],
শিম ৮০–১০০ টাকা কেজি, মুলা ৪০–৬০ টাকা/কেজি, শালগম ৬০–৮০ টাকা কেজি, নতুন বেগুন ৬০–৭০ টাকা/কেজি।

ডিমের দামও কমেছে। গত মাসে ১৫০ টাকায় বিক্রি হওয়া ফার্মের মুরগির ডিম এখন ১২৫–১৩০ টাকা থেকে পাড়া-মহল্লায় ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের দামও কমেছে—নাজিরশাইল, পোলাওর, সোনামসুরী ও স্বর্ণা জাতের চাল কেজিপ্রতি ২–৪ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৫–১০ টাকা কমেছে।

মাছ ও মাংসের বাজার এখনও আগের মতোই। রুই ৩৫০–৪৫০ টাকা, কাতলা ৩৮০–৫০০ টাকা, পাঙ্গাস ১৫০–২০০ টাকা। গরুর মাংস ৭৫০–৮০০ টাকা, খাসি ১০৫০–১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের মতে, শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব পড়ছে।

এনএনবাংলা/