সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, নভেম্বরে অর্ধশত ছাড়াল

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের সকলেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে দেশে মারা গেছেন মোট ৩৩১ জন। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। এ পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৩ হাজার ৮৫৮ জন।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

অধিদপ্তরের তথ্যমতে, অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি বিশেষভাবে মারাত্মক আকার ধারণ করেছে। সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ জন রোগী। কিন্তু অক্টোবরেই সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫২০ জনে, যা এক মাসের মধ্যে ৪২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু ঘটেছে। আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার ৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এনএনবাংলা/