সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সাভারে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

সাভারে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে যুবতীদের প্রথম ব্যাচের ১৫ দিনের প্রশিক্ষণ শনিবার (২২ নভেম্বর) সকালে শেষ হয়েছে।

সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ও প্রকল্প পরিচালক কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ ও প্রশিক্ষণ ভাতা তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মো: গোলাম মাবুদ হাসান বলেন ‘‘একটি সুস্থ, শক্তিশালী যুব সমাজ গঠন ও নিজেদের আত্মরক্ষার জন্য এ মৌলিক প্রশিক্ষণ বলিষ্ঠ ভূমিকা রাখবে। দেশের যেকোন দূর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা সদা প্রস্তুত থাকবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিকেএসপি’তে যুবতীদের প্রথম ব্যাচের  উদ্বোধনীর মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণটি মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যূটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণের লক্ষ্য- যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃংখলা ও আত্মনিয়ন্ত্রন, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার। অনলাইন নিবন্ধনে ফাস্ট কাম ফাস্ট সিলেকশনের ভিত্তিতে সারা দেশের নূন্যতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের  সম্পূর্ণ  আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪ টি ব্যাচে বিভিন্ন সময়ে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।