সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পারিবারিক দ্বন্দ্বে নিরাপত্তাহীনতায় পপি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ফাইল ফটো

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি আবারও আলোচনায় এসেছেন। এবার কোনো সিনেমার কারণে নয়, বরং পারিবারিক বিরোধ ও নিরাপত্তা সংকট নিয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী তার জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পপি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি ও জমি-সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তার প্রতি ঘন ঘন হুমকি ও ভয়ভীতি তৈরি করা হচ্ছে। বিশেষ করে তার চাচাতো বোনের স্বামী, তারেক আহমেদ চৌধুরী তাকে হুমকির উদ্দেশ্যে ফোন করেছেন বলে তিনি উল্লেখ করেছেন।

পপি বলেন, “বছরখানেক ধরে এই ভয়ভীতি বেড়ে চলেছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনলেও খুলনায় যাওয়ার সাহস হয়নি। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।”

পপি আরও দাবি করেন, ২০০৭ সালে তার চাচা কবির হোসেন থেকে কেনা জমির দলিল থাকা সত্ত্বেও বর্তমান সময়ে তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক জমিটি দখল করে রেখেছেন। তিনি জানান, জমি ব্যবহার করতে গেলে নিয়মিত হুমকি-ধমকির মুখোমুখি হতে হচ্ছে। অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার ওপর হয়রানিও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে তারেক আহমেদ চৌধুরী জানান, “বিষয়টি ভিত্তিহীন। আমি কোনো হুমকি-ধমকি দিইনি।”

পপির অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন এবং সংবাদ সম্মেলন করেছিলেন।

এনএনবাংলা/