সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪

 

শ্রীলঙ্কায় কয়েকদিন ধরে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভয়াবহ পরিস্থিতির কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে, দেশের মধ্যপ্রদেশের চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলে ১৮ জনের মৃত্যু ঘটেছে। একই এলাকায় বৃহস্পতিবার আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।

গত সপ্তাহ থেকে দেশটি তীব্র আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। ভারী বৃষ্টিপাতের ফলে ঘর-বাড়ি, মাঠ এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বেশ কিছু জলাধার ও নদী উপচে পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশগুলোকে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকায় রেল লাইনও বন্যার পানিতে ডুবে গেছে।

স্থানীয় টেলিভিশনে দেখানো হয়েছে, কলম্বো থেকে প্রায় ৪১২ কিলোমিটার পূর্বে, পূর্বাঞ্চলীয় শহর আম্পাড়া অঞ্চলে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে। এই তীব্র আবহাওয়া প্রায় ৪ হাজার পরিবারকে প্রভাবিত করেছে।

এনএনবাংলা/