সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মারা গেছেন ‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন

 

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী জেনস সুমন আজ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু নাদিম।

নাদিম জানান, সকালে হঠাৎ জেনস সুমনের বুকে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকরা জানান, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছেন।

জেনস সুমনের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে জেনস সুমনের।

জেনস সুমনের প্রকৃত নাম গা‌লিব আহসান মে‌হে‌দি। সুমন তাঁর ডাকনাম। নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু তাঁর। পরিচিতি পান ‘একটা চাদর হবে’ গান দিয়ে। ২০০২ সালে বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি প্রচারের পর ব্যাপক সাড়া ফেলে। রাতারাতি আলোচনায় চ‌লে আসেন জেনস সুমন।

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সা‌লে। একে একে প্রকাশ পেয়েছে ‘আকাশ কেঁদে‌ছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম।

২০০৮ সা‌লে প্রকাশিত হয় তাঁর শেষ অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’। পরে বিরতিতে চলে যান তিনি।

১৬ বছরের বিরতির পর গত বছর তিনি প্রকাশ করেন নতুন গান ‘আসমান জমিন’। এরপর থেকে নিয়মিত গান প্রকাশ করে আসছিলেন সুমন।

এনএনবাংলা/