সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিপিএলে অবশেষে ৩৫ লাখে দল পেলেন মুশফিক–মাহমুদউল্লাহ

ফাইল ফটো

 

বিপিএলের ১২তম আসরের নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ সেই স্ট্যাটাসের পরপরই দল পেলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক–মাহমুদউল্লাহকে নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে ‘সি’ ক্যাটাগরিতে ২২ লাখ টাকা থেকে নিলামে ওঠার কথা ছিল। তবে তাঁদের দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রতি সম্মান দেখিয়ে নিলাম কমিটি মূল ভিত্তিমূল্যই বহাল রাখে।

পরবর্তীতে ৩৫ লাখ টাকার ভিত্তিমূল্যেই মাহমুদউল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স এবং মুশফিককে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

তাঁদের মতো অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ডাকে অবিক্রিত ছিলেন। পরে তাঁকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে দলে নিয়েছে সিলেট টাইটানস।

এনএনবাংলা/