সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন

 

বাংলাদেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যেই নতুন ব্যাংকের প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। এরপর যেকোনো সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) নতুন ব্যাংকের বোর্ড গঠন করবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংক একত্রে নতুন ব্যাংক হিসেবে কার্যক্রম চালাবে।

নতুন ব্যাংকের পেইড-আপ ক্যাপিটাল দাঁড়াবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থাকছে ১৫ হাজার কোটি টাকা। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। ইতোমধ্যে সরকারের অর্থ জমা হওয়ায় নতুন ব্যাংকের চলতি হিসাব খোলা হয়েছে।

বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিশোধিত মূলধন প্রায় ১৬ হাজার ১০০ কোটি টাকা। সে হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ হবে বাংলাদেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংক।

৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে কোম্পানির নামে ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।

এ ছাড়া সরকার থেকে মূলধন জমা করার জন্য নতুন ব্যাংকের নামে কেন্দ্রীয় ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হয়েছে। আর গত সপ্তাহে এসব ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে চলতি সপ্তাহে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিমা তহবিল থেকে ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীকে পরিশোধ, জমানো বাকি টাকা কোন উপায়ে তুলতে পারবেন, কী হারে মুনাফা দেওয়া হবে—স্কিমে এর বিস্তারিত তুলে ধরা হবে।

এনএনবাংলা/