সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রিয়াঙ্কা-আলিয়া-ক্যাটরিনাকে নিয়ে ফারহান আখতারের ‘জি লে জারা’

 

বলিউডে নারী-কেন্দ্রিক বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিতব্য বহু প্রতীক্ষিত সিনেমা ‘জি লে জারা’ আবারও আলোচনায়। চার বছর অপেক্ষার পর এবার শুটিং শুরু হওয়ার আশার বাণী শোনালেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার।

‘ডেকান ক্রোনিকল’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান জানান, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের ব্যস্ত সময়সূচির কারণে এতদিন শুটিং পিছিয়েছে।

তিনি বলেন, “এই সিনেমার নাম ভূমিকায় থাকা তিন তারকার সিডিউল মেলানো ছিল কঠিন। তবে এখন সব ঝামেলা মিটে গেছে। আমরা শিগগিরই শুরু করছি।”

২০২১ সালে নিজের ‘তুফান’ মুক্তির পরপরই ‘জি লে জারা’ পরিচালনার কাজে হাত দিয়েছিলেন ফারহান। কিন্তু বারবার শুটিং পিছোতে থাকায় তাকে অনেক প্রজেক্ট ফিরিয়ে দিতে হয়েছে।

তার ভাষায়, “পরিচালনায় মনোযোগ ধরে রাখতে হয়। আমি সেই একাগ্রতাই বজায় রেখেছি।”

এদিকে শোনা যাচ্ছিল, মা হওয়ার পর প্রিয়াঙ্কা ও আলিয়া ছবিটি ছেড়ে দিয়েছেন। তবে ফারহানের সর্বশেষ ঘোষণায় জানা গেল—সবই গুজব। তিন তারকাই রয়েছেন ছবিতে।

সিনেমাটির জন্মও বেশ নাটকীয়। ২০১৯ সালের নভেম্বরে মুম্বাইয়ের এক বৃষ্টির রাতে নারী-কেন্দ্রিক বন্ধুত্বের গল্প হিসেবে প্রথম ধারণাটি আসে প্রিয়াঙ্কা চোপড়ার মাথায়। এরপর তিনি আকস্মিকভাবে ফোন দেন বন্ধু আলিয়া ও ক্যাটরিনাকে। সেই আলাপ থেকেই যাত্রা শুরু ‘জি লে জারা’র।

২০২১ সালে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের ঘোষণা দেন ফারহান আখতার।

এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা। ফারহান বলেন, “মনে হচ্ছিল সময় নষ্ট করছি। অবশেষে কাজটি শুরু করতে পারছি—ভালো লাগছে।”

উল্লেখ্য, ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘১২০ বাহাদুর’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে ‘জি লে জারা’ নিয়ে নতুন ঘোষণা ভক্তদের মধ্যে আবারও প্রত্যাশা বাড়িয়েছে।

এনএনবাংলা/