সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মাইনাস ফোর ফর্মুলা স্বৈরাচারের দোসরদের: প্রেস সচিব

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তার দেশে ফেরা সম্পূর্ণ ব্যক্তিগত ও দলের বিষয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘যারা মাইনাস ফোরের ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণেই মাইনাস হয়েছেন।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবেই—এটি কেউ প্রতিহত করার শক্তি রাখে না। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণের বিষয়ে প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর দল। তারা এখনো ব্যান্ড হয়নি। নির্বাচন করবে কি না—এটি তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে, আওয়ামী লীগের সব অপকর্ম তারা সহযোগিতা করেছে।’

এনএনবাংলা/