সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১, গুলিবিদ্ধ শিশু-কিশোরসহ ২৫

 

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে অবস্থিত সলসভিলের একটি হোস্টেলে শনিবার ভোরে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, হামলায় শিশু ও কিশোররাও নিহত হয়েছেন।

স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটার দিকে তিনজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী হোস্টেলে ঢুকে মদপানরত লোকজনের ওপর গুলি চালায়। এতে ২৫ জন গুলিবিদ্ধ হন এবং তাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে তিন বছরের শিশু, ১২ বছরের এক ছেলে ও ১৬ বছরের এক কিশোরী।

প্রিটোরিয়া পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি জানান, ঘটনাস্থলটি মূলত একটি ‘অবৈধ শিবিন’ বা লাইসেন্সবিহীন মদের দোকান, যেখানে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। তিনি আরও জানান, নিরীহ মানুষরা এমন ক্রসফায়ারের শিকার হতে পারেন।

পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং হামলার কারণ স্পষ্ট নয়।

জাতিসংঘের অপরাধ-বিষয়ক দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৪৫ জনকে হত্যা করা হয়। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছেন।

এনএনবাংলা/