সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেক্সিকোয় পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫

 

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের মিচোআকান রাজ্যে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) মেক্সিকোর আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তরের বরাতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার দুপুরের কিছু আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ান–এর একটি পুলিশ স্টেশনের সামনে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনার পরপরই তদন্তের দায়িত্ব নেয় অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, প্রথমে তিনজন নিহতের কথা জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে তিনজন স্থানীয় পুলিশ কর্মকর্তা ছিলেন।

ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএনবাংলা/