সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে বর্জ্য থেকে সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পৌর এলাকার  বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলায় কড়ই কাদিরপুর এলাকায় পৌরসভার নির্মিত আধুনিক পয়ঃ বর্জ্য  সেনেটারী ল্যাম্পফিলে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, পৌরসভার  নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ রেজা, এস এন ভি সংস্থার প্রকৌশলী সুমন আলী, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, পৌরসভার উপ -সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ পৌরসভা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইরাজ ভ্যানসার লিমিটেড ও জয়পুরহাট পৌরসভার যৌথ চুক্তিতে জৈব সার উৎপাদন হবে। এস এন ভি সংস্থা শেড নির্মাণ করেছেন।