সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত: নারী ইউপি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের জেরে এনটিভি’র জয়পুরহাট সদর ও পাঁচবিবি’র অনলাইন প্রতিনিধি মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মহিলা ইউপি সদস্য নুরবানুকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত  নুরবানু আয়মারসুলপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।

জানা গেছে, কয়েকমাস আগে এনটিভি অনলাইনে “মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার” শিরোনামের একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মনোয়ার। এরপর থেকে নুরবানু ও আরেক ইউপি সদস্য আনোয়ার হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিক মনোয়ার হোসেন আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে সংবাদ সংগ্রহের কাজে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন। এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানান। পরে রাতে মামলা দায়ের হলে সেই রাতেই বাড়ি থেকে নুরবানুকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন জানান, ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।

হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমার উপর যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।