সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

 

মিয়ানমারের একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘটনাস্থলে থাকা এক সহায়তাকর্মী জানান, সামরিক বাহিনী একটি হাসপাতালে বিমান থেকে বোমা নিক্ষেপ করে এ হামলা চালায়। এতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। চলতি মাসে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে দেশজুড়ে হামলা জোরদার করেছে সামরিক জান্তা। খবর এএফপি।

সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য, ২০২১ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই জান্তা বাহিনী বিমান হামলা বৃদ্ধি করেছে। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেনাবাহিনী।

সহায়তাকর্মী ওয়াই হুন অং জানান, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের জেনারেল হাসপাতাল লক্ষ্য করে সামরিক বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়।

তিনি বলেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি যে ৩১ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।” এ ঘটনায় ৬৮ জন আহত হয়েছেন, এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

এনএনবাংলা/