সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিজয়ের মাসে বড়পর্দায় জয়ার ‘নকশী কাঁথার জমিন’

 

বিজয়ের মাস ডিসেম্বরেই বড়পর্দায় দেখা যাবে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। দুই বোনের ভালোবাসা, ত্যাগ ও জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন ‘খাঁচা’সিনেমার নির্মাতা আকরাম খান।

মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশীকাঁথার অনুভব মিলবে সিনেমাটিতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা দুই বোনের জীবনে যে করুণ পরিণতি ডেকে আনে—তারই গভীর আখ্যান ‘নকশীকাঁথার জমিন’।

গত অক্টোবর থেকে সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। তবে বিজয়ের মাসকে কেন্দ্র করে এটি আবারও বড়পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা।

‘নকশী কাঁথার জমিন’ র একটি ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জয়া আহসান। জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় রাশিয়ান কালচারাল সেন্টারে বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে ছবিটি।

শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর জন্য হল ভাড়া ও ইউটিলিটি বিল নির্বাহে সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে— ছাত্র-ছাত্রী ১৫০ টাকা ও পেশাজীবীদের জন্য ২০০ টাকা। আসন নিশ্চিত করতে অনলাইনে রেজিস্ট্রেশনের অনুরোধও জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা যাবে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিকে।

এনএনবাংলা/