সাম্প্রতিক
ইসলামী ন্যাটোর সামরিক শক্তি কতটা, পাকিস্তান-তুরস্ক-সৌদির হাতে কী কী অস্ত্র বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রোহিঙ্গারা ‘বাঙালি’, মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ এআই ক্যামেরা চালুর পরই অ্যাকশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা শিক্ষকদের জীবনমান উন্নয়নে স্বতন্ত্র পে-স্কেল ভাবছে সরকার রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় ‘পিংক বাস’ ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়ে বেশি উপকারী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাবে সরকার: প্রধানমন্ত্রী বাজারে আসছে তুরস্কের তৈরি প্রথম স্মার্টফোন, থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা
Skip to content

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তি – জয়পুরহাট জেলা শাখা।

শুক্রবার (১২ ডিসেম্বর)  সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলা শাখার আহবায়ক  সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক নাফি দেওয়ান, জেলা সদস্য সচিব মো: রাহিসুল ইসলাম, এনসিপি নেতা বোরহান , অরিয়স অফ জুলাই এর জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহবায়ক গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জহুরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি, সহ অন্যান্য নেতা-কর্মীরা।

মিছিল শেষে নেতা কর্মীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার ভেতর গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি করেন।