সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

রংপুরে ট্রাইকোগ্রামার রিয়ারিং বিষয়ক হ্যান্ডস অন প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:

রংপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (আরএআরএস), বুড়িরহাটে অবস্থিত ট্রাইকোগ্রামা রিয়ারিং ল্যাবরেটরিতে “ট্রাইকোগ্রামার রিয়ারিং বিষয়ক ৫দিন ব্যাপী হ্যান্ডস-অন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।    ৭ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রশিক্ষণটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও চঅজঞঘঊজ, অচঈট-ইঅজঈ যৌথভাবে আয়োজন করে এবং ঈঅইও বাংলাদেশ সহযোগিতা প্রদান করে। প্রশিক্ষণ কর্মসূচিটি অর্থায়ন করে চঅজঞঘঊজ, অচঈট-ইঅজঈ।

বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের মোট ২০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বারি, ব্র্রি, বিনা, বিজেআরআই, বিএসআরআই, বিডব্লিউএমআরআই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এবং বেসরকারি প্রতিষ্ঠান এসএএফ-এর প্রতিনিধিরা।

প্রশিক্ষণে ট্রাইকোগ্রামা যা লেপিডোপটারান কীটপতঙ্গ দমনে বহুল ব্যবহৃত একটি জৈব নিয়ন্ত্রণকারী এজেন্ট এর রিয়ারিং, মান নিয়ন্ত্রণ, মাঠ পর্যায়ে অবমুক্তকরণ ও পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রদর্শনী ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণে অর্জিত দক্ষতা দেশের স্থায়িত্বশীল কীটপতঙ্গ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে সহায়ক হবে।