সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমনওয়েলথ। পাশাপাশি সংস্থাটি সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার এক বিবৃতিতে কমনওয়েলথের মহাসচিব শির্লে বোচওয়ে বলেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে আমি বাংলাদেশের সাধারণ জনগণের শোকের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সাম্প্রতিক সহিংসতার পর ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের পরিস্থিতি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা আইনের শাসন বজায় রাখে এবং গণমাধ্যমকর্মীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে স্বাগত জানাই, যেখানে সহিংসতার দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এই সংকটকালীন সময়ে শান্তি রক্ষা করা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিবেচনা প্রদর্শনের আহ্বানে আমি নিজেও অংশগ্রহণ করছি।”

এনএনবাংলা/