সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টন এলাকায় মঙ্গলবার বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কিছু নেতা-কর্মী তাদের কার্যালয়ের সামনে ‘শান্তি সমাবেশ’ শেষে কাকরাইলের দিকে একটি মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ মিছিলে বাধা দিতে গেলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে।

এর আগে দেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকে।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, পুলিশ তাদের নেতা-কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেয় এবং অনেককে গ্রেপ্তার করে।

—ইউএনবি