সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত আমির

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই দিনে ঢাকা-১৩ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ পর্যন্ত এই দুটি আসনে মোট ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নিজ দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘পাল্লা’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

এনএনবাংলা/