সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ‘মালয়েশিয়া হাসপাতাল’

 

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং অন্তত পাঁচটি বসতঘর ধ্বংস হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (ভোর) উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অবস্থিত একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে। ভোর আনুমানিক ৫টার দিকে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই অগ্নিকাণ্ডে স্বাস্থ্যকেন্দ্রটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে চিকিৎসা সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (রাত ১০টার দিকে) কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচটি বসতঘর পুড়ে যায়।

২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দাতব্য সংস্থা ‘ওবাট হেলপারস ইউএসএ’ এই স্বাস্থ্যকেন্দ্রটি ‘ওবাট হেলথ পোস্ট’ নামে চালু করে। বর্তমানে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় এবং হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ–এর অর্থায়নে এটি পরিচালিত হচ্ছিল।

ওবাট হেলপারস বাংলাদেশের হেলথ কো-অর্ডিনেটর চিকিৎসক মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ জানান, আগুনে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে গেছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এই কেন্দ্র থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতেন।

স্থানীয়দের কাছে ‘মালয়েশিয়া হাসপাতাল’ নামে পরিচিত এই স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আশ্রিত রোহিঙ্গারা। ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, এটি ছিল তাদের জন্য চিকিৎসার অন্যতম ভরসা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, একটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

এনএনবাংলা/