সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ

 

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে ব্যক্তিগত জীবনে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এবার একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তার মায়ের অসুস্থতার খবর জানিয়েছেন এবং ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

সুনেরাহ তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তার মা দেখা যায়। ছবির সঙ্গে তিনি লিখেছেন, আমার মায়ের জন্য দোয়া করবেন।

এই পোস্টের পরই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে শুভকামনার ঢেউ দেখা গেছে। নেটিজেনরা তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।

একজন অনুরাগী লিখেছেন, মহান রব্বুল আলামিন আপনার মাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন। আরেকজন মন্তব্য করেছেন, ফি আমানুল্লাহ। আল্লাহ তাআলা খালাম্মাকে দ্রুত শেফা দান করুন।

উল্লেখ্য, ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করা সুনেরাহ বিনতে কামাল তার কাজের মাধ্যমে শুরু থেকেই দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। মডেলিং থেকে অভিনয়ে আসা সুনেরাহ গত কয়েক বছর ধরে সতর্কভাবে মানসম্মত কাজ বেছে করছেন। বর্তমানে তিনি সিনেমা ও ওটিটি উভয় মাধ্যমেই ব্যস্ততার সঙ্গে কাজ করছেন।

এনএনবাংলা/