সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২০২৫ সালে মেসি কত আয় করলেন

 

ফুটবল মাঠে লিওনেল মেসির আর কিছু প্রমাণ করার নেই। মাঠের নৈপুণ্যের পাশাপাশি অর্থনীতির দুনিয়ায় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর তথ্যানুযায়ী, ২০২৫ সালে মেসির মোট আয় হয়েছে ১৩ কোটি মার্কিন ডলার। এই আয় এসেছে মাঠের পারিশ্রমিক ও মাঠের বাইরের বিজ্ঞাপন, স্পনসরশিপ এবং ব্র্যান্ড চুক্তি মিলিয়ে। এই আয়ের কারণে মেসি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ফুটবলার হিসেবে জায়গা করেছেন।

তালিকার শীর্ষে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো, যার আয় হয়েছে ২৮ কোটি ডলার। মেসির ১৩ কোটি ডলারের বড় অংশ এসেছে মাঠের বাইরের বাণিজ্যিক চুক্তি থেকে। স্পোর্টসওয়্যার, প্রযুক্তি, পানীয় ও লাইফস্টাইল ব্র্যান্ড—সবখানেই মেসির উপস্থিতি তাকে পরিণত করেছে এক চলমান বৈশ্বিক ব্র্যান্ডে।

২০২৫ সালের ফুটবল অর্থনীতির তালিকায় মেসির পাশাপাশি আছেন আরও অনেক তারকা। করিম বেনজেমা আয় করেছেন ১০ কোটি ৪০ লাখ ডলার, কিলিয়ান এমবাপে ৯ কোটি ৫০ লাখ, আর্লিং হলান্ড ৮ কোটি, ভিনিসিয়ুস জুনিয়র ৬ কোটি, মোহাম্মদ সালাহ ৫ কোটি ৫০ লাখ এবং সাদিও মানে ৫ কোটি ৪০ লাখ ডলার। তরুণদের মধ্যে জুদ বেলিংহ্যাম (৪ কোটি ৪০ লাখ) ও লামিনে ইয়ামাল (৪ কোটি ৩০ লাখ) দেখাচ্ছেন ভবিষ্যতের দিকনির্দেশনা।

এনএনবাংলা/