সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্পেনে পৌঁছানোর চেষ্টায় এক বছরে ৩ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু

 

স্পেনে অভিবাসী অধিকার বিষয়ক সংগঠন ‘ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৩ হাজারেরও বেশি অভিবাসী মৃত্যুবরণ করেছেন।

সংগঠনটি জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা ৩ হাজার ৯০টি মৃত্যুর মধ্যে অধিকাংশই ঘটেছে আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া আটলান্টিক অভিবাসন পথে।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে উদ্ধারকৃত এবং পরিবারের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৪৩৭ শিশু এবং ১৯২ নারী অন্তর্ভুক্ত।

ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস আরও জানিয়েছে, আলজেরিয়া থেকে নৌকায় ছাড়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঐতিহ্যবাহী এই রুটে ২০২৫ সালে সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদান থেকে অভিবাসীদের ঢল লক্ষ্য করা গেছে।

গত বছরের তুলনায়, ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর সময় অন্তত ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী মারা গিয়েছিলেন বা নিখোঁজ হয়েছিলেন। এটি ২০০৭ সালে তথ্য সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ সংখ্যা ছিল। তবে চলতি বছরে মৃত্যুর সংখ্যা সেই তুলনায় কম।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৯৩৫ জন অভিবাসী স্পেনে পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। তাদের প্রায় অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে আটলান্টিক অভিবাসন পথ ব্যবহার করেছেন।

এনএনবাংলা/