সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রীতিলতার জন্য প্রস্তুত পরীমণি

 

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’র শুটিং আবার শুরু হতে যাচ্ছে।

২০১৯-২০ সালে দুটি প্রীতিলতা সিনেমার কাজ শুরু হয়েছিল। প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমায় প্রীতিলতার চরিত্রে দেখা গেছে নুসরাত ইমরোজ তিশাকে। আর রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমায় প্রীতিলতার ভূমিকায় আছেন পরীমণি। প্রদীপ ঘোষের সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পেয়েছে, কিন্তু রাশিদ পলাশের সিনেমাটি শুটিংয়ের জটিলতার কারণে আটকে ছিল।

নতুন বছরে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন রাশিদ পলাশ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এবার প্রীতিলতাও শেষ হবে ইনশা আল্লাহ ২০২৬’। পরীমণি মন্তব্য করেছেন, ‘আমিও প্রস্তুত আছি’।

রাশিদ পলাশ আরও জানান, “২০২০ সালের শেষ দিকে আমরা শুটিং শুরু করেছিলাম। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং হয়েছিল। ঢাকা অংশের কাজ সম্পন্ন। এবার চট্টগ্রাম অংশের শুটিং হবে। আশা করছি রোজার ঈদের পর এপ্রিল মাসে আবার ক্যামেরা ওপেন করতে পারব।”

এনএনবাংলা/