সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট শহরে ভয়াবহ বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে নিহত ৪০

ছবি: বিবিসি

 

সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় ও বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রানস-মন্টানাতে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি সুইস কর্তৃপক্ষ বা পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি জানায়, স্থানীয় সময় রাত ১টার পর ক্রানস-মন্টানার লাক্সারি ‘কনস্টেলেশন বার’-এ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্থানীয় পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ জানান, ঘটনার সময় ভবনের ভেতরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকেই প্রাণ হারিয়েছেন।” অগ্নিকাণ্ডের কারণ ও বিস্ফোরণের উৎস খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

সুইস দৈনিক ব্লিক ঘটনাস্থলের এক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা ডজনের মধ্যে হতে পারে। অন্যদিকে আঞ্চলিক দৈনিক লে নুভেলিস্ত দাবি করেছে, তাদের সূত্র অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০ জন এবং আহতের সংখ্যা প্রায় ১০০ জন।

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি রিসেপশন সেন্টার ও হেল্পলাইন চালু করেছে সুইস সরকার। পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। বিস্ফোরণটি কীভাবে এবং কেন ঘটেছে, তা জানতে বিস্তারিত তদন্ত চলছে।

এনএনবাংলা/