সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

 

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন।

এর ফলে ফার্মগেটসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সড়ক অবরোধকে কেন্দ্র করে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। এ সময় যাত্রীরা সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে দাবি জানানোর আহ্বান জানান।

পরিস্থিতি সামাল দিতে ফার্মগেট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

এনএনবাংলা/পিএইচ