সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসহাক দার–তৌহিদ হোসেন ফোনালাপ: সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি 

 

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

রোববার (৪ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই নেতা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। উদ্ভূত পরিস্থিতিতে পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডল সূত্রে আরও জানা গেছে, একই দিনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে কথা বলেন ইসহাক দার।

এদিকে ইয়েমেনের ভবিষ্যৎ এবং একটি স্বাধীন দক্ষিণাঞ্চলীয় রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সৌদি আরব অভিযোগ করেছে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে রিয়াদে আলোচনায় বসেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

সৌদি আরবে অনুষ্ঠিত এই আলোচনাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ইয়েমেনিদের আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান ইয়েমেনের ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে।

এনএনবাংলা/