সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো

 

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সরকার বিরোধী রূপ নিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ২১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই তরুণ বিক্ষোভকারী।

তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন, রাজধানীর ছয়টি হাসপাতালে কমপক্ষে ২১৭ জন নিহতের রেকর্ড রাখা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতাল থেকে লাশ সরিয়ে নেওয়া হচ্ছে কর্তৃপক্ষের দ্বারা।

ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএর তথ্যমতে, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর অন্তত ৬২ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।

পাশাপাশি, তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ৮ সদস্য নিহত হয়েছেন।

এদিকে, ইন্টারনেট ও টেলিযোগাযোগ দেশজুড়ে প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যা তথ্যপ্রবাহ সীমিত করতে সরকারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এনএনবাংলা/