সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগ বন্ধ, সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায়

বুধবার তেহরানের এঙ্গেলাব স্কয়ার। ছবি: এএফপি

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় উত্তেজনা তীব্র আকার নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে।

একই সময়ে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বিমান বাহিনীর কমান্ডার সরদার মুসাভি জানিয়েছেন, সেনাবাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে রয়েছে এবং যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। ক্ষেপণাস্ত্রের মজুতও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেন, হামলা হলে ইরান শেষ রক্তবিন্দু ও পূর্ণ শক্তি দিয়ে দেশ রক্ষা করবে এবং সহায়তা করা সব দেশই বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি আরও জানিয়েছেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের ক্ষয়ক্ষতি ইতোমধ্যেই মেরামত করা হয়েছে এবং সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

তেহরানে ভারতীয় দূতাবাস, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের নিরাপত্তা কারণে দেশ ত্যাগের পরামর্শ দিয়েছে। এছাড়া, কাতারের দোহায় আল উদেইদ বিমানঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এনএনবাংলা/