সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে লাহোর

ছবি: মঈন আহমেদ

 

ঢাকা আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই অবস্থান করছে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাজধানীর বাতাসের মান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকার একিউআই (AQI) স্কোর ছিল ২৪০, যা এই মেগাসিটিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে নিয়ে এসেছে।

একই সময়ে, তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (AQI স্কোর: ৩২৪), তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা (২৯১), চতুর্থে বসনিয়ার রাজধানী সারাজেভো (২৫৪) এবং পঞ্চমে পোল্যান্ডের ক্রাকুফ (২১২) শহর।

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ২০১–৩০০ হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ঢাকার নাগরিকদের জন্য এই পরিস্থিতি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ দীর্ঘসময় দূষিত বাতাসে থাকার ফলে শ্বাসনালী ও হৃদরোগজনিত সমস্যা বাড়তে পারে।

এনএনবাংলা/