সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশের বন্ধু, প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি আর নেই

 

বিবিসির প্রখ্যাত সাংবাদিক ও একাত্তরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালি আজ রোববার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

মার্ক টালি দীর্ঘদিন বিবিসিতে কাজ করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল দিনে তিনি বিবিসি রেডিওর মাধ্যমে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ এবং বাঙালির দুর্দশার চিত্র বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেন। তার এ সাহসী প্রতিবেদন তখনকার সময়ে মুক্তিযুদ্ধের সংবাদ জানার অন্যতম উৎস হিসেবে গণ্য হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সহকর্মী সতীশ জ্যাকব।

মার্ক টালি ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনের বড় অংশ তিনি ভারতে কাটিয়েছেন এবং টানা ২০ বছর নয়াদিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে খবর সংগ্রহ করেছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তানি সরকারের অনুমতিতে পূর্ব পাকিস্তানে সফর করেন। ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী যাওয়ার সময় তিনি দেখেন গ্রাম-গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে তখন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধবিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ ছিলেন।

বিবিসি বাংলাকে তিনি উল্লেখ করেছেন, “আমরা স্বাধীনভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পেয়েছিলাম। এজন্য আমাদের সংবাদের বিশেষ গুরুত্ব ছিল। ব্যাপক হত্যাযজ্ঞের প্রমাণ আমরা নিজের চোখে দেখেছি।”

মার্ক টালিকে একাত্তরের মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে বাংলাদেশ। বিবিসি থেকে অবসর নেওয়ার পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

এনএনবাংলা/