সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজীপুরে ককটেল ফাটিয়ে, গুলি ছুঁড়ে ২৪ লাখ টাকা ছিনতাই

 

গাজীপুরের বাসন এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ছিনতাই করা হয়েছে ২৪ লাখ টাকা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কাউকে আটক করতে পারেনি।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলামের ম্যানেজার সাইফুল ইসলাম ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা দুই রাউন্ড গুলি ছুড়ে ও কয়েকটি ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “এজেন্ট পয়েন্টের টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে টাকা লুটে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এনএনবাংলা/