সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহানের ৪ দিনের রিমান্ড

 

জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৭ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ পৃথক রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের পক্ষে শুনানিতে কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, সালমান এফ রহমানের জন্য পাঁচ দিন এবং সিয়ামের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। রিমান্ডের পক্ষে দুদক বিস্তারিত যুক্তি তুলে ধরলে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির জন্য চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও অ্যাকমোডেশন বিল তৈরি করেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেন। এ জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তিনি অন্য মামলায় কারাগারে থাকায় এই মামলায় পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

অন্যদিকে, সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে তিনি ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এনএনবাংলা/পিএইচ