সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন পরিচয়ে হাবিব ওয়াহিদ

 

দুই দশকেরও বেশি সময় ধরে গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখা জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবার যুক্ত হলেন নতুন পরিচয়ে। লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, “আমি একটি লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছি—ভালোই লাগছে। আসলে এই ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই মান ধরে রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

এই উপলক্ষে গতকাল রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে হাবিব ওয়াহিদের সঙ্গে সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের পরিচালকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা, বাজার সম্প্রসারণের লক্ষ্য এবং হাবিব ওয়াহিদের সঙ্গে নতুন এই পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এনএনবাংলা/