সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত

 

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিমংখালী এলাকায় কেউড়া বাগানে এ ঘটনা ঘটে।

আহতরা হলো ১৩ বছর বয়সী মোহাম্মদ সোহেল ও ১৫ বছর বয়সী ওবাইদ উল্লাহ। স্থানীয়রা জানান, তারা সকালে খড়ি কুড়াতে গিয়েছিল। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ছোড়া গুলি বাংলাদেশে চলে আসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে।

সোহেলের মামা ইসমাইল বলেন, “একজনের পা ও বুকে, অন্যজনের বুকে গুলি লাগে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।”

র‌্যাব ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। বিজিবি টহল জোরদার করেছে।”

এর আগে ১১ জানুয়ারি একই এলাকায় হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয় এবং পরের দিন স্থলমাইন বিস্ফোরণে আবু হানিফের পা বিচ্ছিন্ন হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন ও মর্টার শেল বিস্ফোরণ থামছে না। মংডু এলাকায় সরকারি বাহিনী আরাকান আর্মির অবস্থানে হামলা চালাচ্ছে। একই সঙ্গে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে স্থলসংঘর্ষও চলছে।

এনএনবাংলা/পিএইচ