সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে দেশটির এমপিসহ নিহত ১৫

 

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার। বিমানটি ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তবর্তী শহর কুকুটা থেকে নিকটবর্তী শহর ওকানার উদ্দেশে যাত্রা করেছিল। উড়োজাহাজটিতে কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওকানার বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

সাতেনার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওকানার আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ করেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা যাত্রী ও ক্রুদের কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশসংলগ্ন একটি পাহাড়ি অঞ্চল, যেখানে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন ঘটে। উল্লেখ্য, কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তবর্তী এই পুরো অঞ্চলটি ন্যাশনাল লিবারেশন আর্মি (এনএলএ) নামের একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

এনএনবাংলা/পিএইচ