সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আজই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, লক্ষ্য সরকার পতন

 

মধ্যপ্রাচ্যজুড়ে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়ে উঠেছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার হুমকি বারবার দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলও চায়, ট্রাম্প প্রশাসনের সহায়তায় ইরানে বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন ঘটুক। অন্যদিকে ইরান সরকার স্পষ্ট জানিয়েছে, দেশ রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনো হামলাকে সরাসরি যুদ্ধ হিসেবে গণ্য করবে তেহরান।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ড্রপ সাইট নিউজ’। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান মিত্র দেশের নেতৃত্বকে অবহিত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন।

সূত্রগুলো জানিয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেন, “এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়; মূল উদ্দেশ্য হলো সরকার পরিবর্তন।”

ওই কর্মকর্তা বর্তমানে আরব সরকারের পরামর্শক হিসেবে কাজ করছেন এবং মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে ইরানি সরকারের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ‘শিরশ্ছেদমূলক অভিযান’ চালানোর পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্ব ও সক্ষমতা ধ্বংস করাই হবে মূল লক্ষ্য।

খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বিশ্বাস—ইরানের শীর্ষ নেতৃত্বে সফল হামলা চালানো গেলে দেশটির সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে এবং শেষ পর্যন্ত সরকার উৎখাত হতে পারে।

মার্কিন ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে ইসরায়েল ইরানে নতুন সরকার গঠনে সহায়তা করতে সক্ষম এবং সেই সরকার হবে পশ্চিমাদের প্রতি বন্ধুভাবাপন্ন।

‘ড্রপ সাইট নিউজ’-কে দুইজন সিনিয়র আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তারা নির্ভরযোগ্য তথ্য পেয়েছেন যে ইরানে মার্কিন হামলা “যেকোনো মুহূর্তে” শুরু হয়ে যেতে পারে।

এনএনবাংলা/পিএইচ