সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ড আমাদের কাছে কিছু সময় চেয়েছে। কিন্তু আমাদের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি আছে। তাই এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন হচ্ছে না।’

তিনি আরও জানান, প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়। গত এক মাস ধরে চূড়ান্ত বোঝাপড়ার ধাপ চলছিল, যা এখনো অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

এর ফলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। সকালে সীমিত পরিসরে জেটিতে কিছুক্ষণ পণ্য খালাসের কাজ চললেও বর্তমানে সেটিও বন্ধ রয়েছে। বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এবারের কর্মসূচিতে জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙর (আউটার অ্যানকারেজে লাইটারিং) এলাকাতেও অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগের কর্মসূচিতে বহির্নোঙরে কার্যক্রম চালু ছিল।

এদিকে, রোববার সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করায় উপস্থিতি ছিল কম।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন।

বন্দর রক্ষা পরিষদের অন্যান্য দাবিগুলো হলো—

  • বন্দরের বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে পদ থেকে প্রত্যাহার।
  • বিগত আন্দোলনের সময় বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত ও পদাবনতিসহ যেসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বাতিল করে সংশ্লিষ্ট কর্মচারীদের নিজ নিজ পদে পুনর্বহাল।
  • আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ না করা।

এনএনবাংলা/