সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় ১০৩ ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ১০৩ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি গ্রহণ করেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় পিকআপ, ক্যাভার্ড ভ্যান, মিনি ট্রাক যোগে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

সহকারী রিটার্নিং অফিসার ও কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, এ আসনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন বিপুল সংখ্যক সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভায় সেনাবাহিনীর ৩ প্লাটুন, বিজিবির ৪ প্লাটুন, পুলিশের ১৪ টি মোবাইল টিম, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ২টি, র‌্যাবের ১টি টিম, আনসার  ব্যাটেলিয়ানের ২টি টিম মাঠে থাকবে। পাশাপাশি ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের সব কার্যক্রম সম্পন্ন করেছি। ভোটগ্রহণ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে নির্বাচনী সরঞ্জামাদি প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, কুলাউড়ায় মধ্য ও অধিক মিলে প্রায় ৪৯টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, কুলাউড়া আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া) প্রতীক।

এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। তন্মধ্যে দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। এছাড়া ১ লক্ষ ৪৫ হাজার ৯২ জন নারী ও ১ লক্ষ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র ১০৩।