সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাসিরনগরে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য  সার্বিক প্রস্তুতি শেষ। এখন শুধু ভোটের জন্য অপেক্ষা। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পযর্ন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে উপজেলার  কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স,অমোচনীয় কালি,দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। আজ  বুধবার সকাল ১০ টার পর  উপজেলা পরিষদের অডিটোরিয়াম  থেকে নির্বাচনের কেন্দ্রের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী স্ব স্ব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা,পুলিশ,আনসারদের হাতে তুলে দেন  সহকারী রিটার্নিং অফিসার ও নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন । এসময় সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সামিউল বাছির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বিশ্বাসসহ নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় আসনে  ৮০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ১৮৬ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ২৮ জন,মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১৯৬ জন, এর মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

এ আসনে বিএনপি,জামায়াত,জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত বিল্পব ও  ৩ জন স্বতন্ত্রসহ মোট প্রার্থী আছে ৮ জন। এদিকে ভোটারদের ভোট প্রদান নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর মাঠে থাকছে  নিরাপত্তা বাহিনীর সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহীনা নাছরীন জানান ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই।এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক বলে তিনি জানিয়েছেন।