সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুড়িগ্রামে ৯ উপজেলার ৭০৬টি কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের কেন্দ্রে প্রেরণে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

কুড়িগ্রাম  প্রতিনিধি :

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে সকল কেন্দ্রে নির্বাচনী বিভিন্ন সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলার ৪ টি সংসদীয় আসনে ৭০৬টি কেন্দ্রে ব্যালট পেপার,ভোট বাক্স ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সকল কেন্দ্রে দায়িত্বরত  প্রিজাইডিং অফিসারদের আনুষ্ঠানিকভাবে প্রদান করা হচ্ছে। এসব কেন্দ্রে মোট ভোটার ১৯লাখ ৯৯হাজার ৯৩৭জন।

এসব সামগ্রী জেলার ৯ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিজ নিজ কেন্দ্রে আনসার সদস্যদের মাধ্যমে গাড়িতে করে সকল প্রিজাইডিং অফিসারগণ গ্রহণ করেন।  এসব তথ্য নিশ্চিত করেন জেলা নিবা’চন কম’কতা’ আলমগীর হোসেন।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩জনসহ ১৩ জন আনসার,অস্ত্রধারী ২ জন পুলিশ সদস্য  ও ১০জন লাঠিয়াল একাজে থাকবেন নিরাপত্তায়।এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র‌্যাব,বিজিবি ও সেনাবাহিনী। এছাড়াও প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানা গেছে।