সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নড়াইলে জামায়াত কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ

 

নড়াইল প্রতিনিধি:

 

নড়াইল সদর উপজেলার মির্জাপুর এলাকার জামায়াত কর্মী আহসান আজিজুল হাকিমের মোটরসাইকেলে শনিবার ভোর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজিজুল হাকিম (৩২) জামায়াতে ইসলামীর বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক। নড়াইল—১ আসনের পরাজিত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার (দাড়িপাল্লা) এর নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করায় প্রতিপক্ষের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

আহসান আজিজুল হাকিমের দাবি, শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে তাঁর বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চলাফেরা করছিল। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোররাত চারটার দিকে বিকট শব্দ শুনে তিনি জানালা খুলে দেখেন তাঁর ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়। নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় রাজনৈতিক শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।