সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ভোট পুণ:গননার দাবীতে কুড়িগ্রামে-২ আসনের বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি :

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে পুন:গননা চেয়ে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন।

শুক্রবার রাত ১০টায় শহরের হাসপাতাল পাড়ার নিজ বাস ভবনে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ এ সংবাদ সম্মেলন করেন। এসময় প্রার্থী অভিযোগ করে বলেন, অনেক কেন্দ্রে পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই রেজাল্টসিট জমা দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসার সময় স্থানীয় মানুষজনের প্রতিরোধের মুখে সড়কেই  ভোট গণনা করা হয়। ধানের শীষের ব্যালটের উপর শাপলা কলির ব্যালট মুড়িয়ে গননায় যুক্ত করা হয়। এছাড়া গণনায় গরমিল পাওয়ায় স্থানীয়রা বাধা দিলে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসে।

সংবাদ সম্মেলনে ভোট কারচুরি কিছু প্রমাণ প্রদর্শন করেন বিএনপি প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভোট পুণ:গননার আবেদন করেছেন বলেও জানান তিনি।একই সাথে জেলা প্রশাসক অন্নপুর্ণা দেবনাথ এ ব্যাপারে আশ্বস্ত করেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কুড়িগ্রাম- ২ আসনে ১১দলীয় জোটের এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ১ লাখ ৮০ হাজার ৫শ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতিকে পান ১ লাখ ৭১ হাজার ৪শ ৫ ভোট।