সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গল থানা জহিরুল ইসলাম মুন্না

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

অভিন্ন মানদণ্ডে জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। ১৫ফেব্রুয়ারী রোববার মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় জানানো হয়, জানুয়ারি মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি ও সার্বিক পেশাগত দক্ষতার ভিত্তিতে অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের মাধ্যমে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় জেলার “শ্রেষ্ঠ ওসি” হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন এস কে জহিরুল ইসলাম মুন্না।

একই অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার “শ্রেষ্ঠ এসআই” হিসেবে পুরস্কৃত হন। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সদের মাঝেও পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার গ্রহণ শেষে ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “এ অর্জন শ্রীমঙ্গলবাসীর। জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রীমঙ্গলবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করছি।”

জেলা পুলিশের এমন স্বীকৃতি সংশ্লিষ্টদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে বলে মনে করছেন