Skip to content

Upcoming
United States
0-0
Australia
Source: ESPN

‎নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জে ব্যারিস্টার ইমরান কবির চৌধুরীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

 

‎নীলফামারী প্রতিনিধি:

‎নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ এলাকায় শীতের তীব্রতার মধ্যে অসহায়, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তার উদ্দেশ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি। কম্বল বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ছিলেন আসাদুজ্জামান টিপু, দি ডেইলি স্টার-এর নীলফামারী জেলা প্রতিনিধি এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাশারের ভাই। এছাড়া উপস্থিত ছিলেন আতোয়ার রহমান, দি নিউ নেশন-এর নীলফামারী জেলা প্রতিনিধি।

‎ঠাকুরগঞ্জ গ্রামের সুবিধাবঞ্চিত ও অসহায় উপকারভোগীরা—রূপবালা, বাবুল চন্দ্র রায়, বিনোদ চন্দ্র রায় ও সাগর ইসলাম—সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে আগে কম্বল বিতরণ করা যায়নি, তাই ১২ ফেব্রুয়ারির পর এটি কার্যক্রম শুরু করা হয়। বয়স্ক, প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

‎উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ থাকবে। স্থানীয়রা মনে করছেন, এই ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।