সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: জয়সওয়াল

 

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।

শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

জয়সওয়াল জানান, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা—বিশেষ করে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়—আরও জোরদারের আশা প্রকাশ করা হয়।

তিনি আরও বলেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করছে নয়াদিল্লি। ভিসা কার্যক্রমসহ বিভিন্ন ইস্যুতে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও উল্লেখ করেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য প্রয়োজনীয় অ্যাডভাইজরি জারি করা হয়েছে।

এনএনবাংলা/